শিশু পাচারকারী সন্দেহে যুবতীকে মারধর, ঘটনাটি অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের পুমলিয়া এলাকার।
এলাকায় উত্তেজনা । পুলিশ উদ্ধার করতে গেলে মারমুখী হয়ে ওঠে জনতা। এক পুলিশ কর্মীকে মারধর।
পরবর্তীতে বিশাল পুলিশবাহিনী গিয়ে মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, উদ্ধার করা হয় মহিলাকে । মহিলার কাছে থাকা আধার কার্ড থেকে জানা গিয়েছে তিনি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের বাসিন্দা। তবে কি করে তিনি এখানে এলেন তা পুলিশ তদন্ত করে দেখছেন।
ঘটনায় চারজনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ।
বারাসাত দত্তপুকুর এর পর অশোকনগরে শিশু পাচারকারীর সঙ্গে মারধরের ঘটনা।
পুলিশের পক্ষ থেকে দুদিন ধরে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে তারপরেও এই ঘটনা।
এই নিয়ে আমরা কথা বলেছিলাম ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে তিনি জানান ছেলে ধরার সন্দেহে তাকে আটক করা হয়েছিল মারধর করা হয়নি পাশাপাশি পুলিশকে মারধর বা মার মুখে জনতা ঘটনা নিয়ে অস্বীকার করে।
পাশাপাশি আমরা কথা বলেছিলাম অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের সাথে
তিনি জানান পুলিশকে মারধর করা হয়েছে, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে মানুষকে আরও সচেতন হতে হবে।







