চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন‘রাগিনি এমএমএস’এর অভিনেত্রী করিশ্মা শর্মা। গুরতর জখম পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ছোটো পর্দার বিখ্যাত একজন অভিনেত্রী তিনি। কিন্তু কেন তিনি চলন্ত ট্রেনে ঝাঁপ দিলেন? সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য।
মুম্বইয়ের ট্রেনে করে চার্চগেটে শুটিংয়ে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার অভিনেত্রী। মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি করিশ্মা। করিশ্মা তাঁর সোশ্যাল মিডিয়াতে সেই ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে লিখেছেন, “গতকাল মুম্বইয়ের চার্চগেটে শুটিংয়ে যাচ্ছিলাম। পরনে ছিল শাড়ি। ওঠার সময়ে আচমকাই ট্রেনের গতি বেড়ে যায়। বন্ধুরা আমার লাফ দেখে এবং ট্রেনের গতিবিধি দেখে এতটাই ভয় পেয়েছিল যে ট্রেন ধরতে পারেনি। ওরা ট্রেন না ধরায় আমি চলন্ত ট্রেন থেকেই লাফ দিয়ে নামার চেষ্টা করি। দুর্ভাগ্যবশত পিঠে-মাথায় গুরুতর চোট পেয়েছি। আমার পিঠে প্রচণ্ড ব্যথা। মাথা ফুলে গিয়েছে। শরীরেও জখম হওয়ার চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। মাথার আঘাত কতটা গুরুতর, সেটা জানার জন্য হাসপাতালে চব্বিশ ঘণ্টার জন্য ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”







