‘দাদু খায় নাতি খায়..’ উক্ত ক্যাপশনের সঙ্গে জড়িয়ে বাংলার ‘শৈশব’। এবার সেই আবেগে ঘা! বন্ধ হল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি। কলকাতার বুকে ১০০ বছরেরও বেশি সময় ধরে ছিল ব্রিটানিয়া কোম্পানি। কারখানায় স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন। অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন।
কারখানায় স্থায়ী কর্মীদের সঙ্গে বেশকিছু অস্থায়ী শ্রমিকও রয়েছেন। তাঁরা এখন সবাই বেকার। শ্রমিকদের দাবি, যাঁরা স্থায়ী কর্মী তাঁদের কিছুটা ক্ষতিপূরণ পেয়েছেন। কিন্তু যারা অস্থায়ী শ্রমিক, তাঁদের টাকাই দেওয়া হয়নি। আগামীকাল ম্যানেজমেন্টের বৈঠক রয়েছে। তাতেই বোঝা যাবে কর্তৃপক্ষ আদৌ কী সিদ্ধান্ত নিতে চলেছে!
কিন্তু কী কারণে হঠাৎ বন্ধ হল এই কারখানা? এই প্রসঙ্গে বিশেষ কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে ব্যবসায়িক দিক থেকে কোনও সমস্যা হয়নি বলেই মত শ্রমিকদের একাংশের।






