অফবিট

শীঘ্রই প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন দম্পতি, তবে অন্তঃসত্ত্বা সানাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক! জানুন বিস্তারিত!!

 

 

অতি সত্বর প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন দম্পতি। তবে তার আগেই তাদের কে ঘিরে শুরু হয়েছে নানান বিতর্ক। অন্তঃসত্ত্বা সানার প্রতি তাঁর মৌলবি স্বামীর এমন নিষ্ঠুরতা দেখে রেগে গিয়েছেন নেটিজেনরা।

 

ঘটনার সূত্রপাত মুম্বইয়ের বিধায়ক বাবা সিদ্দিকির ইফতার পার্টিতেই। ভিডিও তে দেখা যাচ্ছে রেড কার্পেটে অন্তঃসত্ত্বা স্ত্রী সানা খানের হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছেন তাঁর স্বামী, মুফতি আনাস সইদ। এমনই এক চাঞ্চল্যকর দৃশ্য সম্প্রতি ব্যাপক শোরগোল ফেলেছিল নেট মাধ্যমে।

 

প্রাক্তন টেলিভিশন অভিনেত্রী সানার প্রতি তাঁর মৌলবি স্বামীর এমন নিষ্ঠুরতা দেখে রেগে গিয়েছেন দর্শকেরা। অভিনয় ছেড়ে বিয়ের পরে এই হাল সানার? এমনই ননান প্রশ্ন তুলেছিলেন বহু অনুরাগীরা। যদিও সানা সবাইকে আশ্বস্ত করে বুঝিয়েছিলেন, এ দৃশ্য ‘নির্মম’ নয়, তাঁদের গভীর দাম্পত্যেরই নিদর্শন।

 

বলিউডে যখন ধীরে ধীরে তাঁর জনপ্রিয়তা বাড়ছিল, ঠিক সেই সময় ধর্মের জন্য সানা ছাড়েন সিনেদুনিয়া। ‘বিগ বস্‌’-এর প্রাক্তন প্রতিযোগী সানা। ২০২০ সালের নভেম্বরে সইদের সঙ্গে বিয়ে হয় তাঁর। সানার স্বামী মৌলবি এবং ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরই সানা ছেড়েছেন আগের বেশবাস। ধারণ করেছেন হিজাব। তা নিয়ে কম হইচই হয়নি। তবে সুখেই আছেন জুটিতে। ধর্মই কি কাছাকাছি এনেছে যুগলকে?

 

মুফতি আনাস সইদ নাকি আগে সানাকে ‘বোন’ বলেই সম্বোধন করতেন। তবে অভিনেত্রী সানার নিষ্ঠাভরে ধর্মাচরণ মুগ্ধ করে সইদকে। সানাকে অন্য চোখে দেখতে শুরু করেন তিনি। তারকাসুলভ বিলাসব্যসনের পরিবর্তে অভিনেত্রীর সাদামাঠা জীবনচর্যা আকৃষ্ট করেছিল গুজরাতের ব্যবসায়ী সইদকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.