জি বাংলার সিরিয়াল গুলির মধ্যে মিঠাই হলো দর্শকদের অতি পছন্দের একটি সিরিয়াল। বর্তমানে জি বাংলা এবং স্টার জলসা মিলিয়ে মিশিয়ে বলতে গেলে মিঠাইয়ের থেকে পুরনো সিরিয়াল আর একটিও নেই। স্বগর্বে দু’বছর অতিক্রম করে ফেলেছে মিঠাই রানী। এর মধ্যে প্রায় এক বছরের বেশি সময় ধরে মিঠাই ছিল বেঙ্গল টপার। ৫৬ বার বেঙ্গল টপার হওয়ার রাস্তা টা একেবারেই সহজ নয়।
তবে ইতি মধ্যেই শোনা যাচ্ছে, শেষ হয়ে আসছে অতি জনপ্রিয় সিরিয়াল মিঠাই। আদৌ কী এ বিষয় সত্যি?
ইতিমধ্যেই গতকাল টেলিভিশনের পর্দায় দেখা দেখা গেছে মিঠাই এর বড়ো জা অর্থাৎ তোর্সা এবং সিড এর বড়দার বিয়ে। তবে কী সত্যিই শেষ হয়ে যাচ্ছে মিঠাই!
অবশেষে আগামী কালকেই শেষ হয়ে যাচ্ছে মিঠাই সিরিয়াল। এমনই দেখা যাচ্ছে টেলিভিশন এর পর্দায়। যা দেখেই মন খারাপ মিঠাই প্রেমী দের।







