হাওড়া তে কারখানায় তোলাবাজি করতে গিয়ে ধৃত তৃণমূল পঞ্চায়েত সমস্য। পাশাপাশি গ্রেফতার প্রাক্তন তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন বুথ সভাপতি সহ মোট চারজন। চারজনকে গ্রেফতার করলো ডোমজুড় থানার পুলিশ। ডোমজুরের জালান কমপ্লেক্স এলাকায় একটি কারখানায় গিয়ে মোটা অংকের টাকা চাওয়ার অভিযোগ, টাকা না দিলে খুনের হুমকি এমকি মারধরের অভিযোগ কেশবপুর পঞ্চায়েতের সমস্য সাদ্দাম মোল্লা সহ বাকিদের বিরুদ্ধে।
মুখ্যমন্ত্রীর হুশিয়ারী সত্ত্বেও তৃণমূল নেতা প্রকাশ্যে তোলাবাজির ঘটনা। পুলিশ ধৃতদের আজ হাওড়া আদালতে পেশ করে।







