রাজ্য

স্কুলে কেন্দ্র বাহিনী পঠন-পাঠন থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রীরা পুলিশ সুপারের কাছে গন ডেপুটেশন অভিভাবকদের।।

উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ১০, নম্বর ওয়ার্ড পূর্ণচন্দ্র গার্লস হাইস্কুল ছাত্রীর সংখ্যা ১৬৫৩ জন, শিক্ষক শিক্ষিকা ৩৫ জন। বসিরহাটের নামকরা স্কুলের মধ্যেই এই স্কুল যথেষ্ট সুনাম আছে। আর সেখানেই ২০২৪ এর লোকসভা নির্বাচনে জন্য কেন্দ্র বাহিনী আসে। ১৭/০৫/২০২৪ তারিখ থেকে তাদের রাখার জন্য বন্দোবস্ত করা হয়েছিল। আজ পর্যন্ত সেই বাহিনী স্কুল থেকে যাচ্ছে না। একদিকে স্কুল গেটে যেমন নোটিশ ঝুলানো হয়েছে অন্যদিকে স্কুলে চট টানিয়ে তার মধ্যে গ্যাস জ্বালিয়ে দেদার রান্না খাওয়া দাওয়া এবং তাদের অবাধ আচরণ সবই চলছে। এর মধ্যে স্কুল কর্তৃপক্ষ অসন্তুষ্ট হলেও তারা ক্যামেরার সামনে বলতে চাইছেন না কিন্তু এবার প্রতিবাদ বিক্ষোভ স্মারকলিপি জমা দিলেন অভিভাবকেরা বসিরহাট জেলার পুলিশ সুপারের অফিসে। এরপরে একরাশ ক্ষোভ উগরে দেন। তারা বলেন স্কুল অনলাইনে ক্লাস করলেও প্র্যাকটিক্যাল পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রীরা। আগামী ১,লা আগস্ট থেকে স্কুলের পরীক্ষা শুরু হচ্ছে। অবিলম্বে কেন্দ্র বাহিনী স্কুল থেকে চলে যাক। না হলে আগামী দিনে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার ভীষণ ক্ষতি হবে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশ আছে ভোট পরবর্তী হিংসায় কেন্দ্র বাহিনী রাখার। যদিও তাতে আপত্তি ছিল না রাজ্যের। কিন্তু হাইকোর্টের নির্দেশ স্কুলে বাহিনী রাখা যাবে না, তবুও প্রায় দেড় মাস কেন্দ্রীয় বাহিনী স্কুলে রয়েছে। সরকারি নির্দেশে রাজ্যের সমস্ত স্কুল খোলা থাকবে কিন্তু সেখানেই যাতাকলে পড়েছে স্কুলের -ছাত্রী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা। রীতিমতে স্কুলের মধ্যে বাহিনী থাকায় একদিকে যেমন পড়াশোনার ক্ষতি হচ্ছে, পঠন-পাঠন থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রীরা। তাই বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান কাছে স্মারকলিপি জমা দেন তারা। জানা যায় জেলার পুলিশ সুপার বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.