সোমবার মণিপুর সফরে যাওয়ার কথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। তার এই সফরের আগেই ভয়াবহ পরিস্থিতি মণিপুরে।
সোমবার একদিনের মণিপুরের সফরে আসার কথা রাহুল গান্ধীর।তিনি জিরিবামের ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন।তারপর তাঁর মণিপুরের চুরাচাঁদপুর ও বিষ্ণুপুর জেলায় যাওয়ার কথা রয়েছে ।
তাঁর এই জিবিরাম সফরের মাত্র কয়েকঘন্টা আগেই পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে চললো এলোপাথাড়ি গুলি।
জিরিবামের পুলিশ সুপার প্রদীপ সিং মিডিয়ায় জানান, ‘পুলিশ গুলি চালানোর ঘটনায় কুকি সম্প্রদায়ের দুজনকে গ্রেফতার করেছে এবং কিছু অস্ত্রও উদ্ধার করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, রাজ্য পুলিশের একটি বুলেটপ্রুফ গাড়ি গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে’।







