বাঙালির অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন হলো দিঘা।শনি-রবিবার মানেই দিঘাগামী ট্রেনে ব্যাপক ভিড়।এই ট্রেনের ভিড় সামলাতেই কলকাতা থেকে দিঘা রুটে এক বিশেষ ট্রেন চালু করেছে পূর্ব রেল।
রবিবার থেকে পূর্ব রেলের তরফে এই বিশেষ ট্রেনের পরিষেবা শুরু হয়েছে।কলকাতা থেকে দিঘা এই স্পেশাল ট্রেন চলবে আগামী ২৮শে জুলাই পর্যন্ত।
এতদিন হাওড়া থেকে দিঘাগামী ট্রেন চলত। স্পেশাল ট্রেনগুলি চালানো হত সাতরাগাছি থেকে। কিন্তু কলকাতা স্টেশন থেকে প্রথম কোনও ট্রেন দিঘা পর্যন্ত চালানো হচ্ছে।
প্রতি শনি ও রবিবার দুপুর ২তো এ ছাড়বে এই ট্রেন কলকাতা স্টেশন থেকে।দিঘা পৌঁছে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। দিঘা থেকে ফেরার জন্যও স্পেশাল ট্রেন পাওয়া যাবে।তা ছাড়বে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। কলকাতা স্টেশনে পৌঁছে তা রাত ১১টা ৫৫ মিনিটে।
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা-দিঘা স্পেশাল ট্রেনটি একাধিক স্টেশনে থামবে। ট্রেনটি থামবে আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে। অনলাইন কিংবা রিজার্ভেশন কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা।







