“কোনও ভদ্র, সভ্য লোক বিজেপি করে না। সব মোদো-মাতাল, দুর্নীতিগ্রস্ত, চোর-চিটিংবাজরাই বিজেপি করে। তাই এদের মানুষ বর্জন করেছে।’ ২১এর ধর্মতলার মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে কড়া আক্রমণ করে এদিন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “মাতাল, রেপিস্ট, চরিত্রহীন, লম্পট এরা সবই তৃণমূল কংগ্রেসের সম্পদ। উনি আসলে ওনার নিজের পার্টির কথা বলতে গিয়ে ভুল করে আমাদের পার্টির কথা বলে ফেলেছেন। পাড়ার যত পেঁচি মাতাল সব ওনার দলেরই নেতা। উনি হয়তো সবার নাম জানবেন না। উনি চাইলে আমি জেলা ধরে ওইসব মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেব।” অভিষেক এদিন আরও বলেন, “এ রাজ্যে মোট ৮০ হাজার বুথ রয়েছে। একটি বুথে ৫ হাজার টাকা খরচ হলে, নির্বাচনের দিনে কেবলমাত্র মদের পিছনেই ৪০ কোটি টাকা ঢেলেছে বিজেপি। আর মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের ১০০ দিনের কাজের ৩ হাজার ৭০০ কোটি টাকা তাদের ব্যাঙ্কে পৌঁছে দিয়েছেন। আমরা গরিবের পাশে দাঁড়াই, তাদের ভাতের ব্যবস্থা করি, আর বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা করে, মদ খাওয়াতে ৪০ কোটি টাকা খরচ করে। এটাই পার্থক্য।” এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে তার লিস্ট অবধি আমাদের হাতে রয়েছে। বুথ লেবেল পর্যন্ত ১৫ হাজার টাকা করে একেকজনের পিছনে খরচ করা হয়েছিল।”
Read Next
November 14, 2026
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের, থানার বাইরে তৃণমূল-বিজেপির স্লোগান যুদ্ধ
November 14, 2026
২৪ ঘণ্টার মধ্যেই সুর বদল প্রসূন বন্দ্যোপাধ্যায়ের! মমতার তৃণমূলে ফেরার জল্পনায় জল ঢাললেন হাওড়ার সাংসদ
November 14, 2026
‘সেলিম দেশবিরোধী, দেশ থেকে তাড়ানো উচিত’, বাম নেতাকে আক্রমণ পরিবহণমন্ত্রী অর্জুনের, পাল্টা জবাব শতরূপের
November 14, 2026
সুকুমার রায়ের ছড়ার অনুপ্রেরণায় বামেদের কটাক্ষ, ‘হিংটিংছট’ ছড়া লিখে সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা
November 14, 2026
ভানুয়াতুতে অভিষেকের নিজস্ব দ্বীপ! বিস্ফোরক দাবি মদন মিত্রের, পাল্টা আক্রমণ তৃণমূল-বিজেপির
November 14, 2026
Beat Policing আরও শক্তিশালী করতে BPR&D-র সঙ্গে MOU, চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ
Related Articles
Check Also
Close







