রাজ্য

মঙ্গলে মন্ত্রিসভার বৈঠক, দুর্গাপুজোর উদ্যোক্তাদের নিয়ে আলোচনাতেও সামিল মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল ৩টে নাগাদ উক্ত বৈঠক করতে চলেছেন। পাশাপাশি, এদিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজোর উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি। এবারের দুর্গাপুজো প্রসঙ্গে রাজ্য সরকারের কোনও সিদ্ধান্তগ্রহণ করলে, তা নেতাজি ইন্ডোরে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এই পুজোয় ক্লাবগুলিকে দেওয়া অনুদানের টাকা কি একই থাকবে না বাড়ানো হবে, আপাতত সেদিকেই নজত রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলোর। গত বছর ১০ হাজার করে টাকা বাড়িয়ে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন, বেলা ১টা নাগাদ শুরু হতে চলেছে রাজ্য বিধানসভা অধিবেশন। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা, স্পষ্ট নয়। বিধানসভায় অধিবেশন চলাকালীন মন্ত্রিসভার বৈঠক হলে তা অনেক সময় বিধানসভাতেই করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আবার অন্যদিকে, রাজ্যের পুজো কমিটিগুলিকে নিয়ে সমন্বয় বৈঠক করতে চলেছেন মমতা। বৈঠকে পুলিস, পুর ও নগরোন্নয়ন দফতর, বিপর্যয় মোকাবিলা দফতর থেকে শুরু করে রাজ্যের অন্যান্য দফতরের শীর্ষস্থানীয় কর্তারাও উপস্থিত থাকতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.