খেলাধুলা

লড়াই ব্যর্থ! আফ্রিকার বিরুদ্ধে ৯ রানে পরাজয় ভারতের

প্রথম একদিনের ম্যাচে লড়াই করেও হল না শেষরক্ষা। ৯ রানে পরাজিত হল ভারতীয় দল। ব্যর্থ হল সঞ্জু স্যামসনের লড়াই। বৃষ্টির কারণে ম্যাচ শুরু করতে খানিক দেরী হয়। এই ম্যাচ হয় ৪০ ওভারের। অধিনায়ক শিখর ধাওয়ান টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। জানেমান মালান, কুইন্টন ডি কক ৮ ওভারে ২৮ রান করলেও উইকেট একটাও নিতে দেননি।

দক্ষিণ আফ্রিকার ২৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ভারত তোলে ২৪০ রান। ৯ রানে হার। তবে হৃদয় জিতে নেন সঞ্জু স্যামসন এবং শ্রেয়স আইয়ার। দলের নিয়মিত তারকারা খেললে যাঁরা হয়ত সুযোগটাই পেতেন না। স্যামসন শেষ পর্যন্ত ৬৩ বলে ৮৬ করে অপরাজিত থাকেন।

এহেন পরাজয়ে রীতিমতো ক্ষুব্ধ ধাওয়ান। দলের বোলার ও ফিল্ডারদের ওপর এর দায় চাপিয়ে অধিনায়কের উবাচ, ‘এই পিচে দক্ষিণ আফ্রিকা বেশি রান করেছিল। কারণ, পিচে বল ঘুরছিল। বোলারদের জন্য সাহায্য ছিল। আমাদের আরও ভালো বল করা উচিত ছিল। তাছাড়া বেশ কয়েকটা ক্যাচও ফস্কেছি। সেখানেও কিছু রান হয়েছে। ফলে কিছুটা বেশি রান তাড়া করতে হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.