বিনোদন

জাতীয় পুরস্কার পেয়েও অবেলা টলিউডে, পেশা বদলালেন অন্যান্য চট্টোপাধ্যায়

অভিনয় জগতে কে কখন তারার মত জ্বলে ওঠে আবার কে কখন নিভে যায় তা বলা কঠিন। তবে যত্নের অভাবে কোনো ফুল ফল সমেত গাছ মরে যায় সেটা আক্ষেপের বিষয়।

আশাপূর্না দেবীর গল্প অবলম্বনে তৈরি হয়েছিল কালজয়ী বাংলা সিরিয়াল সুবর্ণলতা । জী বাংলায় এই ধবাহিকটি সম্প্রচারিত হতো। এই সিরিয়ালটি সে সময়ের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ছিল, যা আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে। আজ এই সিরিয়ালটির কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেত্রীকেই ভুলে গেছে মানুষ।

এই সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় কে। তাঁর অভিনয় দর্শকদের মন কেড়ে ছিল।এছাড়াও আরো বহু বাংলা সিনেমাতে কাজ করেছেন অভিনেত্রী। ঋতুপর্ন ঘোষের আবহমান ছবির মুখ্য চরিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সেভাবে অভিনেত্রীর অভিনয়ের কদর দিতে পারেনি। ৬ বছর অভিনয় থেকে দূরে অভিনেত্রী। বেছে নিয়েছেন এক নতুন পেশা। কি পেশায় যুক্ত হলেন অভিনেত্রী? চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

মীরের কণ্ঠে গল্প শুনতে পছন্দ করেন অনেকেই। সেই মীরের নিজস্ব ঠেক হলো গপ্পো মীরের ঠেক। যেখানে বাংলা সাহিত্যের নানা গল্প পাঠ করে শোনানো হয়। সেগুলো প্রকাশিত হয় ‘গপ্পো মীরের ঠেক’ ইউটিউব চ্যানেলে। প্রায় ছয় মাস হলো প্রত্যেক শনিবার এই প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয় গপ্পো মীরের ঠেক।

এবার এই ঠেকে গপ্পো পাঠ করতে আসছেন অভিনেত্রী অন্যনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ গল্পের রাজলক্ষ্মীর ভূমিকায় কণ্ঠ দেবেন তিনি। এর মধ্যে দিয়ে অভিনেত্রীকে একবারে নতুন ভাবে শোনা যাবে। কেননা এর আগে অন্য কোনো অডিও স্টোরিতে কাজ করেননি তিনি। অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। এবার গল্প পাঠ করে কতটা শ্রোতাদের মন টানতে পারেন তাই দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.