রাজ্য

হঠাৎ দেখা দুই ঘোষের, তারপরই অভাবনীয় কান্ড!

সারদা মামলায় সল্টলেকের এমপি-এমএলএ কোর্টে এসেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি ২০১৯ সালের একটি মামলার শুনানি ছিল দিলীপ ঘোষের। বিচারক ছিলেন না বলে আজকে মামলাটি স্থগিত রাখা হয়েছে। আর সেই সময়ই দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়। বৃহস্পতিবার দিলীপ ঘোষের জন্মদিন। সেই কারণে দিলীপকে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন কুণাল।

এদিকে, রেশন দুর্নীতি মামলা নিয়ে কুণাল ঘোষ জানান, “এটি তদন্তের বিষয়। এ বিষয়ে কোনও কথা বলব না। যদি কোথাও কোনও ভুল থাকে, যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তার আইনজীবীরা যা বলার বলবেন। আমরা আশা করব কেন্দ্রীয় এজেন্সি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে।”

অন্যদিকে, বারিক বিশ্বাসের সম্পত্তির প্রসঙ্গে কুণাল বলেন, “একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে যে কোনও ব্যক্তি তার ছোট পেশা থেকে আস্তে আস্তে ধনী ব্যাবসায়ী হতে পারেন না? অতীত দিয়ে বিচার করা উচিত না, দেখতে হবে তার সম্পত্তি বাড়ি গাড়ি বৈধ নাকি বৈধ না।”

এদিকে, আনন্দপুরের পানশালার ভাঙচুরের ঘটনা নিয়েও তৃণমূল মুখপাত্র জানান, “ভিডিওতে দেখা গেছে যেভাবে বেপরোয়া ভাবে লাঠি নিয়ে হাঙ্গামা হয়েছে, বিষয়টি নিন্দনীয়। এই বিষয়টি সমর্থনযোগ্য নয়। পুলিশ ব্যবস্থা নেবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.