অস্ত্র কারবারে ধৃত ব্যক্তিকে দুবরাজপুর আদালতের বিচারক তদন্তের স্বার্থে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত্রি ৯ টা নাগাদ দুবরাজপুর থানার পুলিশ রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক থেকে গড়গড়া গ্রামের দিকে যেতে গ্রামীণ রোডে একজন ব্যক্তিকে আটক করে। তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাঁর কাছ থেকে একটি ডবল বরেল পাইপ গান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এছাড়াও তাঁর হাতে ব্যাগের মধ্যে একটি সেভেন এমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলিও উদ্ধার করে। ধৃতের নাম সেখ আইনুল, বাড়ি খয়রাশোল থানার ইদিলপুর গ্রামে। পুলিশ সূত্রে আরও খবর, ধৃত সেখ আইনুল স্বীকার করেছে যে সে তাঁর সহযোগীকে এই বন্দুক,পিস্তল এবং গুলি বিক্রি করতে এসেছিল। ধৃত ব্যক্তি কোথা থেকে এই বন্দুক, পিস্তল এবং গুলি পেয়েছে এবং কেই বা তাঁর সহযোগী তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।
Read Next
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
Related Articles
Check Also
Close
-
বহু পুরনো ঐতিহ্যবাহী ‘মানুষ ঝুলন’ উৎসবAugust 30, 2023







