দেশ

মাঝ আকাশে ধূমপানে বিপত্তি ইন্ডিগোর বিমানে

বিমানে উঠলে সকলকে বিভিন্ন নিয়ম মানতে হয়। উড়োজাহাজ সকলকে কম সময়ে আরামের সঙ্গে গন্তব্যে পৌঁছে দেয়। তবে নিয়ম না মানলে সেখানে থাকে বিপদের আশঙ্কা। বুধবার উড়োজাহাজে ধূমপান করার চেষ্টা করে এক যাত্রী। যার ফলে মাঝ আকাশে উত্তেজনার সৃষ্টি হয় মুম্বাই কলকাতার ইন্ডিগোর বিমানে।

আজ অন্যান্য দিনের মতোই মুম্বাইয়ের বিমানবন্দরে স্বাভাবিকভাবেই চলছিল বিমান চলাচল। এরপর আজ সকালে সুচি অনুযায়ী ইন্ডিগোর 6E 5122 বিমান মুম্বাই থেকে রওনা দেয় কলকাতায়। সেই বিমানে যাত্রা করছিলেন শেখ গোলাম মোস্তফা। বিমানটি মাঝ আকাশে যেতেই শৌচাগারে ঢুকে ধূমপান করছিলেন বলে অভিযোগ করে অন্য একজন যাত্রী।এরপরে কেবিন ক্রু এসে তাকে এই কাজ করতে বিরত থাকতে বলা হয়।

তবে তিনি কারোর কথা শোনেনি। তাই বাধ্য হয়ে বিষয়টি বিমান চালক বিমান কর্তৃপক্ষকে জানায়। কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণের পর যাত্রীকে সিআইএসএফ আটক করে। তারপর নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার ফলে অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে হয়ে পরে। এমনকি ক্ষোভে পেটে পরে অন্যান্য যাত্রীরা। ধূমপান থেকে বড়সড় দুর্ঘটনা ঘটায় আশঙ্কা ছিল। প্রাণ যেত পারত যাত্রীদের তাই এই বিষয় নিয়ে তৎপর হয়েছে বিমান কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.