ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রামের দেউলবাড় গ্রামের সাথে যোগাযোগের জন্য সুবর্ণরেখা নদীর উপর তৈরি করা হয়েছিল ফেয়ার ওয়েদার সেতু। লাগাতার বৃষ্টির জেরেই সুবর্ণরেখা নদীতে জল বাড়ে, যার ফলে তৈরি হওয়া
ফেয়ারওয়েদার সেতুটি ভেসে যায়। তাই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রাম ব্লকের দেউলবাড় পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ব্লকের। ওই সেতু টি ভেঙে যাওয়ায় প্রায় কম করে ২০ টিরও বেশি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে নৌকাতে চেপে পারাপার করতে হচ্ছে নদী, যার ফলে দূর্ঘটনার আশঙ্কা। সেই সঙ্গে বারংবার প্রশাসনের কাছে জানানোর পরেও কংক্রিটের সেতু নির্মাণ করা হয়নি, আবারও গ্রামের বাসিন্দারা দাবি জানিয়েছেন কংক্রিটের সেতু নির্মাণ করার জন্য। উল্লেখযোগ্য বিষয় হলো এই ফেয়ারওয়েদার ব্রিজের উপর দিয়েই অনেকে রামেশ্বর মন্দির, তপবন এর মত বিভিন্ন পর্যটন স্থল গুলি ঘুরতে যান এলাকার মানুষের দাবি এই ফেয়ারওয়েদার ব্রিজের বদলে যদি কংক্রিটের সেতু বানানো হয় তাহলে একদিকে যেমন এলাকার বাসিন্দাদের সুবিধা হবে অপরদিকে পর্যটকদের আনাগোনা বাড়বে কারণ বর্ষায় ফেয়ারওয়েদার ব্রিজ টি ভেসে যাওয়ার ফলে এই রাস্তা দিয়ে কোন পর্যটক যাতায়াত করতে পারেন না।







