বিদেশ

শেখ হাসিনার বিমানকে নিরাপত্তা দিতে মোতায়ন ছিল ভারতের যুদ্ধবিমান

বর্তমানে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশ জুড়ে কার্যত চলছে লুটপাট। সেই পরিস্থিতির মধ্যে বাধ্য হয়ে বাংলাদেশের মাটি ছাড়লেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ থেকে ভারতে আসার পথে উরানে নিরাপত্তা সুনিশ্চিত করতে যুদ্ধবিমান পাঠানো হয়েছে ভারতের পক্ষ থেকে।

বাংলাদেশ জুড়ে জ্বলছে আগুন। গণভবন এখন বিক্ষোভকারীদের দখলে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমানে চলছে তান্ডব। গতকাল সেনাপ্রধানের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপরেই ঢাকা থেকে বাংলাদেশ বায়ুসেনার C-130 কপ্টার চেপে‌ ভারতের গাজিয়াবাদে পৌঁছান তিনি। তবে যাত্রাপথে ভারত থেকে বাংলাদেশের আকাশে বিমান ঢুকতেই যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল সেনাবাহিনী। পাশাপাশি আকাশ পথে টহলদারি চালাচ্ছিলে ভারতের যুদ্ধবিমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.