জেলা

বাঁকুড়া-বর্ধমান বর্ডার এলাকায় নাকা চেকিং পূর্ব বর্ধমান জেলা পুলিশের !

নিজস্ব সংবাদদাতা :-বাঁকুড়া-বর্ধমান বর্ডার এলাকায় নাকা চেকিং চালানো হলো পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে। জোর দেওয়া হচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফের উপরেও। বেআইনি কার্যকলাপ রুখতে প্রায়শই গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা চেকিং চালায় পুলিশ। বেআইনি পাচার, আর্থিক লেনদেন রুখতে সর্বদা সতর্ক জেলা প্রশাসন। সোমবার চললো বাঁকুড়া বর্ধমান সংযোগস্থলে নাকা চেকিং। এভাবে বর্ডার এলাকাগুলোতে নাকা চেকিং চালিয়ে ইতিপূর্বে ব্যাপক সাফল্য পাওয়া গিয়েছে। দুষ্কৃতি মূলক কার্যকলাপ রুখতে এই নাকা চেকিং বলে জানালেন এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী। রাস্তায় বাইক নিয়ে বেরোলে আজকাল অনেকেই হেলমেট পড়ছেন না তাদেরও সতর্ক করার পাশাপাশি গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করতে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। এই ধরপাকরের ফলে আগের থেকে এখন হেলমেট পরে বাইক চালানোর প্রবণতা বেড়েছে। ফল স্বরূপ জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগ বেশ কার্যকরী হচ্ছে বলে জানান এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। সোমবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আইপিএস শ্রীনিবাস এম পি, সিআইসি সুব্রত কুমার ঘোষ, খণ্ডঘোষ থানার ওসি সুব্রত বেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.