প্যারিস অলিম্পিক ২০২৪ এ ভারতের পদক সংগ্রহ চূড়ান্ত পর্বে ছয় পদকে থেমে গিয়েছে। যা টোকিও অলিম্পিকের সাত পদকের রেকর্ড স্পর্শ করতে পারেনি। তবে, পারফরম্যান্সের দিক থেকে বেশ কিছু উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।
এই বছর ভারত সবচেয়ে বড় কন্টিনজেন্ট নিয়ে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করে, মোট ১১৭ জন অ্যাথলিট। লক্ষ্য ছিল প্রথমবারের মতো পদকের সংখ্যা দুই অঙ্কে নিয়ে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত এক রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ভারত এবারে অলিম্পিক পদকতালিকায় ৭১ তম স্থানে শেষ করেছে।
ভারতের পদকের যাত্রা শুরু হয় দ্বিতীয় দিনে, যখন শুটার মনু ভাকের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদক জেতেন। এর দুই দিন পর, মনু ভাকের এবং সারাবজোত সিংহের মিশ্র দল ১০ মিটার এয়ার পিস্তলে আরেকটি ব্রোঞ্জ পদক এনে দেন। মনু এই অর্জনের মাধ্যমে প্রথম ভারতীয় হিসেবে একক অলিম্পিকে একাধিক পদক জেতার গৌরব অর্জন করেন।
১ আগস্ট স্বপ্নিল কুসলে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন, যা ছিল রাইফেল শুটিংয়ে ভারতের প্রথম পদক। তবে পরবর্তী সাত দিনে ভারতের পদক খরা দেখা যায়, যা দুই অঙ্কের পদক প্রাপ্তির আশা ভেঙে দেয়।
১১তম দিনে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাত মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল ফাইনালে উঠেছিলেন, কিন্তু পরের দিন ওজন ১০০ গ্রাম বেশি থাকায় তিনি ডিসকোয়ালিফাইড হন। একটি নিশ্চিত পদক হাতছাড়া হওয়ায় ভারতের আশায় বড় ধাক্কা লাগে।
তবে কুস্তিতে ভারতের ২০০৮ অলিম্পিক থেকে নিয়মিত একটি পদক আসেই। আর সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের এই ট্রেন্ড বজায় রাখেন তরুণ কুস্তিগির আমান সেহরাওয়াহাত। তিনি ব্রোঞ্জ পদক জেতেন। এদিকে নীরজ চোপড়ারও নিরাশ করেননি। জ্যাভলিনে আগের বারের স্বর্ন পদক জয়ী নীরজ চোপড়ার এবারে রৌপ্য পদক আনেন।
ভারতের অলিম্পিক যাত্রা এবার সোনা ছাড়াই শেষ হয়েছে। কিন্তু শুটিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি, শুটার মনু ভাকেরের নজিরবিহীন সাফল্য, এবং কুস্তিতে প্রত্যাশার আলো নিভে যাওয়া – এই সমস্তই প্রমাণ করে, ভারতের পারফরম্যান্সে কতটা, মিশ্র অনুভূতি নিয়ে তা বিচার করা যায়।







