বিনোদন

ফের ছোট পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়

অভিনেত্রী শোলাঙ্কি রায় বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় মুখ। ছোট পর্দায় ২টি ধারাবাহিক করেছেন তিনি। সেই দুটি ধারাবাহিক দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়েছিল। এবার দীর্ঘ সময়ের পর ফের ছোট পর্দায় শোলাঙ্কি। তাবে কোন ধারাবাহিকে দেখা দেবন অভিনেত্রী?

অভিনেত্রী শোলাঙ্কি রায় চলচিত্র দুনিয়ায় পথ চলা শুরু করেন স্টার জলসায় ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের মধ্যে দিয়ে। সেই প্রথম কাজেই এক্কেবারে মানুষের মন জয় করে নিয়েছেন নায়িকা। দীর্ঘদিন চলেছিল সেই ধারাবাহিক। এরপর সেই একই চ্যানেলে তিনি দ্বিতীয় কাজ শুরু করেন। ‘গাঁটছড়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিলেন নায়িকা। তবে এই ধারাবাহিকে শেষ পর্যন্ত দেখা যায়নি অভিনেত্রীকে। এবার বহু দিন পর ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী।

‘গাঁটছড়া’ ধারাবাহিকের পর ছোট পর্দায় দেখা না গেলেও একের পর এক ওয়েব সিরিজ ও সিনেমায় নিজের অভিনয়ের মাধ্যমে দর্শক মহলের নজর কেড়েছেন শোলাঙ্কি রায়। এবার সান বাংলার এক আলোচিত ধারাবাহিকের এবার এক নতুন চরিত্রের আগমনের ঘটতে চলেছে। সেখানেই দেখা যাবে অভিনেত্রীকে। ৩১ শে জুলাই ইলিশ উৎসবে বিশেষ পর্বে দেখা যাবে অভিনেত্রী শোলাঙ্কি রায়কে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.