আরজিকরকাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। রাজ্য শাসকদলের বিরুদ্ধে এক এক করে পথে নামছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এহেন আবহেই এবার খোড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন মিছিলে। কিন্তু হঠাৎই কেন এই মিছিল? সেই ব্যখ্যাই দিলেন এক্স হ্যান্ডেলে জানালেন ডেরেক ও ব্রায়েন।
ডেরেক জানিয়েছেন, তদন্ত প্রসঙ্গে একাধিক দাবি বর্তমান তৃণমূলনেত্রীর। নির্যাতিতার মৃত্যুর পরবর্তীতে তাঁর বাড়িতে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথাও বলেন। এও বলেন, রবিবারের মধ্যে পুলিস সমাধানে যেতে না পারলে তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেবেন।
তবে রবিবারের আগেই হাইকোর্ট মামলা দিয়ে দেয় সিবিআই-কে। তার পরবর্তীতেই মিছিলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যে দাবিগুলো সামনে আনা হচ্ছে তা হল,
১)প্রতিদিনের তদন্তে কী তথ্য উঠে আসছে তা জানাতে হবে।
২) পরশুর মধ্যে সিবিআইকেও রহস্যভেদ করতে হবে।
৩) কলকাতা পুলিসকে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, মামলা পাঠাতে হবে ফার্স্ট ট্র্যাক কোর্টে।
উল্লেখ্য, শুক্রবার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই মিছিলে হাঁটছেন। ১৭ ও ১৮ অগাস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে মিছিল, ধর্না, প্রতিবাদ সভা।







