অফবিট

অষ্টমীর রাতে আজও নিয়ম মেনে ‘নরবলি’ হয় এই রাজবাড়ির দুর্গা পুজোয়

হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এরপরেই আমাদের শ্রেষ্ঠ পুজো শুরু হয়ে যাবে।
এখন থেকেই চারিপাশে পুজোর গন্ধে ভরে উঠেছে।
কৈলাস থেকে ছেলেমেয়েদের নিয়ে বাপের বাড়ি আসতে চলেছে উমা। ইতিমধ্যেই ভক্তরা উমাকে বরণ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে । তেমনি প্রত্যেক বারের মতন এবারও জলপাইগুড়ির বৈকন্ঠপুর রাজবাড়িতে সেজে ওঠে মহিষাসুরমর্দিনী। প্রায় ৫০০ বছর পার হতে চলল এই রাজবাড়ির পুজো।
কথিত আছে, এককালে এই রাজবাড়ির পুজোয় অষ্টমীর রাতে নরবলি দেওয়া হত। পুরনো দিনের সেই রীতি-রেওয়াজ আজও পালন করা হয়। নরবলি হয় বটে, তবে তা রক্ত-মাংসের মানুষ নয়। চালের গুড়ো দিয়ে মানুষের মতো একটি অবয়ব বানানো হয়। তারপর কুশ দিয়ে সেই প্রতীকী নরবলি হয় অষ্টমীর রাতে।৫০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা রীতি মেনে হয় নরবলির পুজো। এটিকে বলে অর্ধরাত্রির পুজো।এই অর্ধরাত্রির পুজো হল রাজবাড়ির দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ। প্রতি বছর আশপাশের এলাকা থেকে বহু দর্শনার্থী এখানে আসেন দেবীর অর্ধরাত্রির পুজো বা নরবলির পুজো দেখতে। সপ্তমীর সকাল থেকে নিষ্ঠাভরে চলে দেবীর আরাধনা। সকাল থেকে সন্ধ্যে অবধি ভিড় জমান বহু মানুষ।দীর্ঘ সময় ধরে চলে আসছে বৈকন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। পুজো হয়ে থাকে কালিকা পুরান মতে। এখানে দেবীকে নিবেদন করা হয় আমিষ ভোগ। সেখানে প্রতিদিনই আমিষ ভোগ দেওয়া হয় দেবী দুর্গাকে। পাঁচরকমের মাছ, হাসের ডিম,পাঁঠার মাংস সবই দেওয়া হয় দেবীর ভোগে।
রাজপাট চুকে গিয়েছে সেই কবে। কিন্তু সেই ধারা এখনও চলছে। এই রাজবাড়ির বেশ নামডাকও রয়েছে।
রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষালের কথায়, এখন নরবলি সেই অর্থে না হলেও, নিয়ম মেনে চালের গুড়ো দিয়ে মানুষের মতো অবয়ব বানিয়ে সেটি বলি দেওয়া হয়। এছাড়া এই রাতে আটটি পায়রার বলিও দেওয়া হয়। এই অর্ধরাত্রির পুজোর সময় রাজপরিবারের সদস্যরা ছাড়া, বাইরের কাউকে থাকতে দেওয়া হয় না।
এই রাজ পরিবারের এই প্রজন্মের সদস্য লিন্ডা বসু জানান,
আগের সব নিয়ম -রীতি মেনেই এখনও দুর্গা পুজো
করা হয়। এই পুজো দেখতে ভিড় করে বহু মানুষরা। দুর্গাপুজোই হল এই বাড়ির মাধুর্য। সূত্রে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.