সরকারি চাকরি দেওয়ার নাম করে আবারো লক্ষাধিক টাকার প্রতারণা। তবে প্রতারিত যুবক এই প্রতারণার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। সেই টাকা ফেরত পাওয়ার জন্য প্রতারকের বাড়ির সামনে ধরণায় বসলো যুবক। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চকভৃগু নদীপার উচ্চ বিদ্যালয় পাড়ায়। সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রতারক টাকা নেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করে।
অভিযুক্ত ব্যবসায়ী চাকরি দেওয়ার নাম করে যুবকের কাছ থেকে ৫ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছিল। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার করদহ এলাকার অভিযোগকারী যুবকের নাম সজল ঠাকুর। তিনি অভিযোগ করেন আড়াই বছর আগে তার থেকে ব্যবসায়ী নিতাই ঘোষ ৫ লক্ষ টাকা নেন। কিন্তু এরপর চাকরি-তো দূরের কথা তিনি টাকাও ফেরত দেননি। তাই যুবকটি টাকা ফেরত চাইতে তপন থেকে বালুরঘাটে যায়। কিন্তু এরপরও টাকা ফেরত না দেওয়াই অভিযোগকারী যুবক সজল ঠাকুর, অভিযুক্ত ব্যবসায়ী নিতাই ঘোষের বাড়ির সামনে ধরণায় বসে। তবে তিনি আগাম প্রস্তুতি হিসেবে সঙ্গে করে ফেস্টুন ও নিয়ে এসেছেন।ওই যুবক খবর লেখা পর্যন্ত ওঠেননি ধরণা থেকে।
প্রতারিত সজল ঠাকুরের দাবি, তিনি জমি বন্ধক রেখে টাকা নিয়ে ব্যবসায়ী নিতাই ঘোষকে দিয়েছিল। অভিযুক্ত কয়েকবার ভুয়ো নিয়োগপত্র দেখিয়েছিল ওনাকে। কিন্তু অবশেষে প্রতারণা ধরা পড়তেই নিতাই ঘোষ আশ্বাস দিয়েছিলেন টাকা ফেরত দেওয়ার। এরপরই টাকা ফেরত না পাওয়ায় এই পন্থা অবলম্বন করেন তিনি।
উল্লেখ্য, অভিযুক্তর বর্তমানে একটি তেলের মিল, গাড়ি ও কাঠের ব্যবসা আছে। এইসব মিলিয়ে তিনি নিজেকে প্রভাবশালী মনে করতেন, যে কারণে ওই যুবক ওনার ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছে।







