বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের একমাত্র সংযোগকারী রাস্তা। যার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। দীর্ঘ ১০ বছর আগে রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে আর এক কোদাল মাটিও পড়েনি রাস্তায়।
বালুরঘাটের সাংসদ সুকান্ত এই গ্রামটিকে দত্তক নিয়েছিলেন। রাস্তা তৈরি করার জন্য নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দও করেছিলেন। কিন্তু রাস্তার হাল ফেরেনি। তাই বাধ্য হয়ে সেই রাস্তাকে মৃত বলে ঘোষণা করে।
বর্ষাকাল ছাত্রছাত্রীদের স্কুল, কলেজ যেতে বা মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে স্থানীয় বাসিন্দাদের বেগ পেতে হয়। এবিষয়ে জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরীশ সরকার জানিয়েছেন, সাংসদ অর্থ বরাদ্দ করেছেন। সেই অনুযায়ী টেন্ডারও ডাকা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হওয়ার কথা বলেও জানিয়েছেন তিনি।







