রাজ্য

বদল নিচ্ছে আবহাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা? জানুন বিস্তারিত

বদলে যাচ্ছে আবহাওয়া। দেশের বিভিন্ন প্রান্তে ক্রমেই বাড়ছে বৃষ্টি। আজ অভ্যন্তরীন কর্ণাটকের কিছু জায়গায় এবং উপকূলীয় কর্ণাটকের বিচ্ছিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বর্তমান, এমনটাই জানানো হয়েছে আইএমডি রিপোর্টে।

দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শুক্রবার ও আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলা বৃষ্টিরও সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। গতকাল বৃষ্টির জেরে কলকাতায় তাপমাত্রার পারদ এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস নেমেছিল।

সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হইতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.