খেলাধুলা

ডুরান্ড কাপে নর্থ-ইস্ট ডার্বি, ফাইনালের টিকিট পেতে শিলং লাজং বনাম নর্থইস্ট ইউনাইটেড

আজ ডুরান্ড কাপ ২০২৪-এ উত্তেজনা তুঙ্গে। কারণ শিলং লাজং এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি (এনইউএফসি) সোমবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের ফুটবলপ্রেমীদের কাছে এটি একটি ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে, যেখানে দুই দলের সমর্থকরা নিজেদের দলকে ফাইনালে দেখতে উন্মুখ।

শিলং লাজং, একমাত্র আই-লিগ দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছে। কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গল এফসিকে পরাজিত করে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। মারকোস রুডওয়ারের প্রথমার্ধের গোলে এগিয়ে গেলেও, নান্দাকুমার সরকারের গোলে ইস্ট বেঙ্গল সমতা ফিরিয়ে আনে। তবে, শিলং লাজং-এর ফিগো সিন্ডাই মাত্র ছয় মিনিটের মধ্যে আবার লিড এনে দেন।

অন্যদিকে, এনইউএফসি গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে, বিশেষ করে ওড়িশা এফসিকে ৫-১ গোলে হারিয়ে। কোয়ার্টার ফাইনালে ভারতীয় সেনা ফুটবল দলকে পরাজিত করে তারা সেমিফাইনালে ওঠে।

নতুন সাইনিং গিলের্মো ফার্নান্দেজ এনইউএফসি-র অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন। যিনি এই আসরে চারটি গোল করে যৌথভাবে শীর্ষ স্কোরার। এছাড়াও, জিথিন এমএস দুর্দান্ত ফর্মে আছেন। চার ম্যাচে চারটি গোল এবং একটি অ্যাসিস্ট করে তিনি দলের অন্যতম শক্তি হয়ে উঠেছেন।

কোলকাতায় হওয়ার কথা থাকলেও, সমর্থকদের অনুরোধে ম্যাচটি শিলংয়ে স্থানান্তরিত হয়েছে। শিলং লাজং তাদের হোমগ্রাউন্ডে খেলার সুবিধা নিয়ে আরেকটি বড় জয় তুলে নেওয়ার প্রত্যাশা করছে। তবে, এনইউএফসি তাদের অভিজ্ঞতার ওপর ভর করে দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছানোর চেষ্টা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.