পর্ণশ্রী থানার অন্তর্গত গোরা গাছা এলাকার গণধর্ষণের শিকার যুবতী। গত পাঁচ তারিখ রাতে পর্ণশ্রী গোড়াগাছা এলাকার একটি বাড়িতে যুবতীকে মাধব খাইয়ে গণধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ। পর্ণশ্রী থানা অভিযোগের ভিত্তিতে পাঁচজন অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ।পাঁচ জন অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১,৩২৩,৫০৬,৫০৯,৩৫৪,৩২৮,৩৭৬D মামলা রুজু করা হয়। আজ আলিপুর আদালতে চারজন অভিযুক্তকে নিয়ে আসা হয় ও একজন অভিযুক্তকে জুভিনাইল কোর্টে নিয়ে যাওয়া হয়। চারজন অভিযুক্তর আলিপুর কোর্ট ১৮ তারিখ পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দেয়।
আজ সন্ধ্যা সাতটা নাগাদ পর্ণশ্রীতে গণধর্ষণের ঘটনায় বিজেপি নেত্রী অগ্নিমিত্র পলের নেতৃত্বে পর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় এবং পর্ণশ্রী থানার সামনে পর্ণশ্রী রোড অবরোধ করে থানার সামনে বসে বিক্ষোভ দেখানো হয় দীর্ঘক্ষণ ধরে। এরপরেই সিপিএমের পক্ষ থেকে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখানো হয় একদিকে সিপিএম এক দিকে বিজেপি। বিক্ষোভ চলাকালীন সিপিএম সমর্থকরা থানায় ঢুকতে গেলে তখন বিজিবি কর্মীদের সঙ্গে এক প্রকার বছরের হয় তারপরেই বিজেপি ও সিপিএমের মধ্যে হাতাহাতি শুরু হয়।







