ভোটার তালিকা নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের টানাপোড়েনের মাঝেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশে দিল্লির পথে রওনা দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সূত্রের খবর, বুধবার বিকেল ৫টার মধ্যে তাঁকে ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে হাজির হতে বলা হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুখ্যসচিব। কমিশনের তলব ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সম্প্রতি ভোটার তালিকা সংশোধন, নাম অন্তর্ভুক্তি ও বাদ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। এই প্রেক্ষিতেই মুখ্যসচিবের দিল্লি যাত্রা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।







