কলকাতা

ফের শহরের বহুতলে অগ্নিকাণ্ড! আগুন লাগে কমার্শিয়াল বিল্ডিংয়ে

অগ্নিকাণ্ড যেনো পিছুই ছাড়ছে না কলকাতা শহরের। ফের দাউদাউ করে জ্বলে উঠল শহরের এক বহুতলের অংশ । শনিবার দুপুরের ঘটনা । ভয়াবহ আগুন দেখা যায় মিন্টো পার্ক সংলগ্ন এলাকার একটি বহুতলের এক ফ্লোরে। ফ্লোরের বাইরের দেওয়াল লাগোয়া তিনটি এসির আউটপুট ওই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় । পরিস্থিতি সামাল দিতে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। স্থানীয় সূত্রে খবর , বহুতলের ছয় তলায় লাগে আগুন । তবে কি কারণে এই আগুন , তা এখনো স্পষ্ট না জানা গেলেও , দমকলের প্রাথমিক অনুমান এসির শট সার্কিট থেকে লাগে আগুন ।

জানা গিয়েছে, মিন্টো পার্কের একটি কমার্শিয়াল বিল্ডিংয়ে আগুন লাগে । অর্থাৎ, যে বহুতলে আগুন লাগে , সেখানে একাধিক সংস্থার অফিস রয়েছে। তবে আগুন লাগতেই বহুতলে কর্মরত সকলকে নিরাপদে বের করা সম্ভব হয়েছে বলে খবর।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বহুতলের অগ্নি সনাক্তকারী যন্ত্র বা ফায়ার অ্যালার্মটি বেজে ওঠে। কিন্তু অনেকেই অফিসের কেবিনে থাকায়, প্রাথমিক ভাবে টের পাননি যে বাইরে আগুন লেগেছে । তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে খবর ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.