সোমবার রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল হতে চলেছে মোট ছয়টি ট্রেন। মূলত, লাইন রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
শুক্রবার রেলমন্ত্রকের দক্ষিণ-পূর্ব শাখা একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, সাঁতরাগাছি লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে আপাতত ৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই এক্সপ্রেস, এমজিআর চেন্নাই এক্সপ্রেস-সাঁতরাগাছি এক্সপ্রেস, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস এবং আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ তারিখ পর্যন্ত এই কাজ চলবে। তবে সূত্রের খবর,আগামী ২৩ তারিখ অবধি চলবে এই রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণে ট্রেন চলাচলের মাত্রায় রাশ টেনেছে কর্তৃপক্ষ। আগামী কয়েক মাস ধরেই এই লাইনে ট্রেন বাতিলের ঘটনা ঘটতে পারে। যার জেরে চরম ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা।







