রাজ্য

গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী, পুলিশের জালে ২ অস্থায়ী সাফাই কর্মী

এখনো পর্যন্ত আরজিকরের নিন্দনীয় ঘটনায় পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের মনে জ্বলছে আগুন। এই ঘটনা নিয়ে রীতিমতো সোচ্চার হয়েছে গোটা বিশ্ববাসী। সেই ঘটনা এখনো পর্যন্ত বাংলার বুকে জ্বলন্ত। তারই মধ্যে যোধপুরের মহাত্মা গান্ধি হাসপাতালে লালসার শিকার হলো এক নাবালিকা। তবে পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত।

বর্তমানে রাজ্যে মানুষের মনের তরতাজা হয়ে রয়েছে আর জি করের কর্তব্যরত মহিলার চিকিৎসাকে নির্যাতনের স্মৃতি। যার জন্য ক্ষোবের আগুনে জ্বলছে সকলেই। তারই মধ্যে যোধপুরে ঘটে গেল সেরকমই এক নক্কারজনক ঘটনা। কত রবিবার রাতে পরিবারের সঙ্গে অশান্তি হওয়ার ফলে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই ১৫ বছরের কিশোরী। বয়স কম হওয়ার ফলে কিছু বুঝতে না পেরে ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় ওই মহাত্মা গান্ধী হাসপাতালে। এরপর সোমবার সকালে হাসপাতাল ক্যান্টিন থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে।

এরপর সুরসাগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে ডিসিপি (ওয়েস্ট) রাজর্ষি রাজ ভার্মার নেতৃত্বে জোর কদমে তদন্ত শুরু হয়। তড়িঘড়ি পুলিশের জালে ধরা পরে দুই চুক্তিভিত্তিক সাফাই কর্মী। এমনকি গতকাল ডাক্তার পরীক্ষায় কিশোরীর ধর্ষণের বিষয়টা আরো স্পষ্ট হয়। ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানার চেষ্টা করছে এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত ছিল কিনা। তবে ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে আসার পর তার বাবা নিখোঁজ ডায়েরি করায়। পাশাপাশি ওই কিশোরীর পিতার অভিযোগ অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাকে প্রলুব্ধ করেছে। পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.