একসময় বিশ্বের ষষ্ঠ ধনী ছিলেন অনিল আম্বানি। অথচ আজ তিনি ঋণে জর্জরিত, বিতর্কে ঘেরা, কার্যত সর্বস্বান্ত। এবার সেই অনিলের সংস্থাকেই ‘জালিয়াত’ বলে ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সংস্থার বিরুদ্ধে বিস্তারিত রিপোর্ট শীঘ্রই জমা পড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কাছে।
SBI-র এই পদক্ষেপে অনিলের অস্বস্তি বহুগুণ বেড়েছে। মনে করা হচ্ছে, এবার আরও অনেক ঋণদাতা সংস্থাও অনিল আম্বানির সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে RBI-র কাছে।
অনিলের মালিকানাধীন রিলায়েন্স কমিউনিকেশনস আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল। পাওনাদারদের টাকা শোধে সম্পত্তি বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু সমস্যার সমাধান হয়নি। নিজেই আদালতে জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর তেমন কোনও ব্যক্তিগত সম্পত্তি নেই। সংসার চালানোর জন্যও তিনি স্ত্রী-সন্তানের উপর নির্ভরশীল।
২০২২ সালে SEBI অনিলকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। একইসঙ্গে ২৫ কোটি টাকার জরিমানা করা হয় রিলায়েন্স হোম ফাইনান্সের প্রাক্তন কর্তাদের বিরুদ্ধে বেআইনি ফান্ড তছরুপের অভিযোগে।
২০২০ ও ২০২৩ সালে ED-র মুখোমুখি হন অনিল। ইয়েস ব্যাংক কেলেঙ্কারিতে নাম জড়ায় তাঁর।
❝কর্পোরেট সাম্রাজ্যের অধিপতি, আজ তিনি দেউলিয়া এক অধ্যায়ের প্রতীক।❞
📌 এই খবরের উপর আপনার মতামত জানাতে কমেন্ট করুন।
📌 বিস্তারিত রিপোর্ট পেতে আমাদের সঙ্গে থাকুন।







