দেশ

ভোপালের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভয়ঙ্কর বিস্ফোরণ

ভোপালের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভয়ঙ্কর বিস্ফোরণ । প্রচুর পরিমানে বিস্ফোরক মজুত ছিলো ফ্যাক্টরিতে । বিস্ফোরণে কেঁপে ওঠে ভোপালের ফ্যাক্টরিটি । জানা গেছে বিস্ফোরণে জেরে কমপক্ষে আহত হয়েছেন ১০ জন । তার মধ্যে ৩ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । আগুনে ঝলসে গিয়েছে প্রায় ১০ জন শ্রমিকের দেহ । এই ভয়ঙ্কর বিস্ফোরণের জেরে , ভেঙ্গে পড়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরির একটা বড়ো অংশ , ফলে ধ্বংসস্তূপের নিচেও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে ।

মূলত এই ফ্যাক্টরিতে বিভিন্ন বোমা এবং বিস্ফোরক তৈরি হতো । সূত্রের খবর , বোমায় বারুদ ভরার প্রক্রিয়া চলাকালীন হাইড্রোলিক সিস্টেমে কোনও প্রকার সমস্যা হয় , জর ফলে ফ্যাক্টরির এফ-৬ সেকশনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরাল ছিল যে বহু দুর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা জানিয়েছেন , বিস্ফোরণের ফলে ভূমিকম্পের মতো মাটি কাঁপতে শুরু করে। অনেকেই ভূমিকম্প ভেবে আতঙ্কিত হয়ে , বাড়ি ছেড়ে পালিয়ে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.