রাজ্য

তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের মন্তব্যে বিতর্ক, দল করল সতর্ক, থানায় দায়ের অভিযোগ

সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দলীয় কর্মসূচিতে লাভলি মৈত্র বলেছিলেন, “বদল হয়ে গিয়েছে, এবার বদলাও নিতে হবে।” তাঁর এই বক্তব্যে সুজন চক্রবর্তী ও সায়ন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণও করা হয়।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোনারপুর থানায় সায়ন বন্দ্যোপাধ্যায় লাভলি মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বও লাভলিকে সতর্ক করেছে। দলীয় সূত্রে জানা গেছে, এমন মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়।

এই ঘটনায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “সতর্ক করা উচিত ছিল, কিন্তু তৃণমূলের সতর্কতার মানে কী, তা আমি জানি না।” তিনি আরও বলেন, “লাভলির মতোদের আমি গুরুত্ব দিই না, কারণ তারা কম বয়সী এবং যথেষ্ট বোঝে না।”

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, নাগরিক সমাজের কণ্ঠ রুদ্ধ করা যাবে না, এবং সকলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তাঁর এই পোস্টের পর, অভিনেতা ও তৃণমূল নেতা কাঞ্চন মল্লিক তাঁর মন্তব্যের জন্য ফেসবুকে ক্ষমা প্রার্থনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.