মাছের আড়ত থেকে এক পেটি ইলিশ মাছ চুরি করে খুচরো বাজারে বিক্রির সময় এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাজারের ব্যবসায়ীরা। মঙ্গলবার সাত সকালে এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল মালদার কোতুয়ালি বাজার এলাকায়। জানা গেছে, ধৃত যুবকের বাড়ি কোতুয়ালির আরাপুর নাদাপপাড়ায়। তার বিরুদ্ধে অভিযোগ সে মালদা শহরের রথবাড়ি মাছের আড়ত থেকে এদিন এক পেটি ইলিশ মাছ চুরি করে এনে কোতুয়ালি বাজারে গিয়ে বিক্রি করছিল। ওই সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে পাকড়াও করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে ওই মাছের পেটি সমেত তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও ধৃত যুবকের দাবী, সে মাছ চুরি করেনি। আড়তের বাইরে সাতশো টাকা দিয়ে কিনে নিয়ে এনেছিল। কিন্তু তাকে মাছ চোর সন্দেহে ধরে রেখেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
Read Next
October 31, 2026
ছাদে নিয়ে গিয়ে অবোধ শিশুকে নির্যাতন! পকসো আইনে গ্রেফতার চল্লিশোর্শ্ব অভিযুক্ত অর্জুন সর্দার
October 31, 2026
রেলগেট ভেঙে কংসাবতী পার হাতি, চিলগোড়ার জঙ্গলে আতঙ্ক! ব্যাহত ট্রেন চলাচল ঘিরে চাঞ্চল্য
October 31, 2026
যুবতীকে ঘিরে বিতর্ক, আগ্নেয়াস্ত্র কাণ্ডে সাসপেনশন! এবার রেললাইনের ধারে পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
October 31, 2026
সঙ্কোশ নদীতে ভেসে উঠল টন টন মরা মাছ! বাজারে ছড়িয়ে পড়েছে সেই মাছ, বিষক্রিয়ার আশঙ্কায় সতর্কবার্তা বনমন্ত্রীর
October 31, 2026
‘লাস্ট ওয়ার্নিং! এবার কাঁটা লাগিয়ে দেবে পুলিশ’, রাস্তার পার্কিং নিয়ে বিজেপি নেতাকেই হুঁশিয়ারি বিধায়কের
October 30, 2026
হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটের লড়াই! ৬৮টি ওয়ার্ডে ১,৪০০-র বেশি আবেদন, বায়োডাটা নেওয়া বন্ধ করল নেতৃত্ব
Related Articles
Check Also
Close
-
পুজোর মুখে পুলিশের বাড়িতেই চুরির ঘটনায় চাঞ্চল্য শহর জলপাইগুড়িতেOctober 12, 2023







