নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ অগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে স্থগিতাদেশ ফলে ৫ অগস্ট থেকে রাজ্যের সমস্ত ব্লক স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক ব্যর্থ হল।
প্রধান বিচারপতির উবাচ, ‘কাল যদি কেউ বলে যে হাইকোর্ট ঘেরাও করা হবে, তাহলেও কি রাজ্য পদক্ষেপ করবে না? কেউ যদি বলে যে কোথাও কোনও বোমা রাখা আছে, তাহলে কি পুলিশ পদক্ষেপ করবে না? রাজ্য সাধারণ মানুষকে নিয়ে চিন্তিত নয়। এটা খুব উদ্বেগজনক পরিস্থিতি’।
আবার, উচ্চ আদালতের রায়ের পরবর্তীতে বিজেপি নেতা অমিত মালব্য তাই নিয়ে ট্যুইট করে রাজ্য সরকারের প্রতি আক্রমণ শানিয়েছেন। তিনি লেখেন, ‘আরও এক ধাক্কা! আগামী ৫ আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে ধাক্কা দিল হাইকোর্ট। তৃণমূলের এটি একটি বিপজ্জনক পদক্ষেপ’।







