নিজস্ব সংবাদদাতা : আজকাল মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মানুষের কাছে একটা প্রধান সমস্যা। এই সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ‘খোঁজ’ নামক একটি অ্যাপস চালু করেছিলেন। মোবাইল চুরি হয়ে গেলে এই অ্যাপসের মাধ্যমে সাধারন মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারত। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয় চুরি যাওয়া মোবাইল।
গতকাল রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা ক্যাম্পাসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ‘খোঁজ’ পোর্টালের মধ্য দিয়ে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া, ছিনতাই হওয়া ৩০টি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল ডেবরা থানার পুলিশ। রবিবার দুপুর ১২ টা নাগাদ আনুষ্ঠানিকভাবে এই মোবাইলগুলি তুলে দেওয়া হল হারীয়ে যাওয়া মালিকদের হাতে।
উপস্থিত ছিলেন ডেবরার এস ডি পি ও, ডেবরার সি আই, ডেবরা থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারীকরা। উদ্ধার হওয়া মোবাইল হাতে পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই অ্যাপসের মাধ্যমে জানানো অভিযোগকারীরা।







