দেশ

ইডি অফিসারের পরিচয়ে কোটি টাকা লুট রাজধানীতে

বেশ কয়েক মাস ধরে সারা রাজ্যে বিভিন্ন নেতা মন্ত্রিদের বাড়িতে নিয়োগ দুর্নীতি তথা অন্যান্য মামলায় তল্লাশি চালাচ্ছেন ইডি। কিন্তু এবার কিনা ইডি অফিসারের ছদ্মবেশে কোটি টাকার লুট হলো রাজধানীতে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লীর বাবা হরিদাস নগর এলাকায়।

সূত্রের খবর, দিল্লীর বাবা হরিদাস নগর এলাকায় চার পাঁচজন দুষ্কৃতীর একটি দল নিজেদের ইডি অফিসারের পরিচয় দিয়ে এক ব্যাংক কর্মীর বাড়িতে প্রবেশ করেন। বেআইনি টাকার খোঁজ চলছে এমন অজুহাত দেখিয়ে ৩কোটি ২০লক্ষ টাকা লুট করে চম্পট দেয় তারা।

এযেন, অক্ষয় কুমারের অভিনীত সিনেমা ‘স্পেশাল ২৬’ ছবির হুবহু দৃশ্য। যেখানে অক্ষয় কুমার নিজেকে একজন ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে সমস্ত টাকা নিয়ে চম্পট দিতেন ঠিক তেমনই ঘটনা ঘটে গেল রাজধানীতে।

প্রসঙ্গত ওই ব্যাক্তি দিল্লির একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সম্প্রতি গালিবপুরে তার একটি প্লট ৪.৭০কোটি টাকায় বিক্রি হয়, তার মধ্যে প্রায় ১.৫কোটি টাকা তিনি বিনিয়োগ করেন। আর বাকি ৩.২০কোটি টাকা তিনি তার বাড়িতে রেখে দিয়েছিলেন। পুলিশের অনুমান, কোন ভাবে ওই দুষ্কৃতীর দল বাড়িতে টাকা রেখে দেবার খবর পায়। তারপরই তার বাড়িতে ভুয়ো অফিসারের পরিচয়ে লুট করে সেই টাকা।

ভুক্তভোগী ওই ব্যাংকার জানান, দুষ্কৃতীরা ইডি অফিসার হিসাবে নিজেদের পরিচয় দিয়ে তাকে গাড়িতে বসান। তারপর ঘন্টা দুই ধরে মিত্রুন এবং সুরখপুরের মধ্যে ঘোরাফেরা করতে থাকেন। তার কাছে বারবার জানতে চাওয়া হয় যে বাকি টাকা তিনি কোথায় রেখেছেন। এর পর ইডির ছদ্মবেশে ওই দুষ্কৃতীরা গোটা বাড়ি খুঁজে বেডরুমে খাটের ভিতর থেকে বাকি টাকা নিয়ে চম্পট দেয়।

দুষ্কৃতীরা বাড়ি থেকে টাকা নিয়ে বেরিয়ে গেলে সন্দেহ হয় ওই ব্যাংক কর্মীর। এরপর তিনি পুরো ঘটনা থানায় জানালে পুলিশ তদন্তে নামেন। পুলিশ নাকা চেকিং করার সময় নরেলার কাছে একজন অপরাধীকে ধরে ফেলে। অভিযুক্তের নাম অমিত। পুলিশ অমিতকে জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায়, পুরো ঘটনার পরিকল্পনা করে ফৌজি নামে এক যুবক, এই প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য আরো চার-পাঁচজন ছেলেকে ভাড়াও করা হয়েছিল। ভুয়ো পরিচয়ে লুটের পর নিজেদের মধ্যে টাকাও ভাগ করে নেয় নিজেরা। পুলিশ অমিতের কাছ থেকে ৭০ লক্ষ টাকা উদ্ধার করলেও, ঘটনার মূল অভিযুক্ত ফৌজি ও বাকি সঙ্গীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.