বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে দুই কর্মীর বচসা ৷ ঠেকাতে গিয়ে মারধরের আহত হল বৃদ্ধ ৷ শনিবার রাতে গোপালনগর থানার নহাটা বাজার এলাকায় বিজেপি প্রার্থীর শান্তনু ঠাকুরের পথসভা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে পুলিশ এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে।
আহত বৃদ্ধর নাম নরেন্দ্রনাথ ভৌমিক | তিনি নহাটা বাজার এলাকার বাসিন্দা। ধৃত বিজেপি সমর্থকের নাম রানা গোস্বামী। রবিবার সকালে ধৃত রানাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ ।







