৯ আগস্ট আরজি কর কান্ডের নৃশংস ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না আমজনতা। আট থেকে আশি সকলেই সামিল হচ্ছেন প্রতিবাদে। রাত দখলের দ্বিতীয় দফায়েও সেই একই ছবি। শুনানি পিছিয়ে হয়েছে ৯ সেপ্টেম্বর। এই আবহে এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্য মৃত্যুর খবর প্রকাশ্যে এল।
জানা গিয়েছে, মৃত পড়ুয়া অমৃতা সিংহের বাড়ি বারাণসী। বর্তমানে তিনি বিশ্বভারতীর শিল্প সদনের পাঠরত ছাত্রী। গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎই বোলপুরের আম্রপালি হস্টেলে এ খবর পাওয়া গেল। জানা যাচ্ছে, ছাত্রী বিষ খেয়ে করেছে। ইতিমধ্যে ছাত্রীর মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে কেন কি কারণে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।
বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ‘মে হাসপাতাল থেকে ময়নাতদন্তের রিপোর্ট এলেই শুরু হবে তদন্ত।’
অন্যদিকে, পুলিশ দেড়ি করে আসায় তাদের উদ্দেশ্য করে প্রতিবাদ করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এমনকি পড়ুয়াদের দাবি, ইউনিভার্সিটিতে সিসিটিভি নেই! পাশাপাশি ইউনিভার্সিটির নিরাপত্তা নিয়েও উঠছে দাবী। এখন তদন্ত কোন দিকে এগোয় তা নিয়ে উঠছে প্রশ্ন।







