রাজ্য

বিনীত গোয়েলকে সরানো হবে না এখনই, নবান্নের বড় সিদ্ধান্ত

কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে উত্তাল আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগ তুলে তাঁরা লালবাজারে ডেপুটেশন জমা দিয়েছেন। তাঁদের দাবি, বিনীত গোয়েলের পদত্যাগ। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মন্তব্য করেন, বিনীত গোয়েলের সময় শেষ হয়ে এসেছে।

তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে, তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করছে, এই মুহূর্তে বিনীত গোয়েলকে সরানো মানে বিরোধীদের চাপের কাছে নতি স্বীকার করা। তাই এখনই সিপি পদ থেকে সরানো হচ্ছে না তাঁকে। যদিও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে, লালবাজার অভিযান চালিয়ে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তাঁরা সিপি-র পদত্যাগের দাবিতে এখনও অনড়। ২২ ঘণ্টার টানা অবস্থান-বিক্ষোভের পর, পুলিশ ব্যারিকেড সরিয়ে প্রতিনিধি দলকে লালবাজারে বৈঠকের অনুমতি দেয়। তবে, বৈঠকের পরও সন্তোষজনক উত্তর না পাওয়ার অভিযোগ উঠেছে।

নবান্নের এই সিদ্ধান্তের পর, জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.