রাজনীতি

টার্গেট টা একটু বেশি, কিন্তু বাংলা বিমুখ করবে না আমাদের, দাবি দিলিপের

আজ বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সারাদিন দলের কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন তিনি। গতবারের নির্বাচনের তুলনায় এ বছর ১৩ টি বেশি আসনের টার্গেট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগতো লোকসভা নির্বাচনের ৩৫ টি আসনের টার্গেট দিয়ে গেছেন তিনি। সেই টার্গেট নিয়ে আজ সকালে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন,

“দল এই রাজ্যকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা পরিষ্কার। শীর্ষ নেতা, বিশেষত অমিত শাহ, যার নেতৃত্বে বিজেপি এই রাজ্যে বেড়ে ১৮ হয়েছে। তিনি বার বার রাজ্যে আসেন। সঙ্গে সভাপতি এসেছেন। এই দলের জন্ম পশ্চিমবঙ্গে। সব সময় টার্গেট একটু বেশি বেঁধে দেন। আগের বার ২২ দিয়েছিলেন। আমরা ১৮ টা করে দেখিয়েছি। আশা আছে বাংলা বিমুখ করবে না। তাই বার বার আসছেন। মাঝে কয়েক বছর লাগাতার অত্যাচারে কর্মীরা মনোবল হারিয়েছেন। সেটা ফেরাতেই তাঁদের বার বার এখানে আসা।”

এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি কান্ড নিয়ে তিনি বলেন,”মানুষের বয়সের এবং শিক্ষার সঙ্গে পরিবর্তন আসে। সব কিছুর একটা সীমা থাকা উচিত। কার সম্পর্কে কোথায় কী বলছেন। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়তো ওনারা হারিয়ে ফেলেছেন। প্রতিনিয়ত এরকম কেন ঘটছে? এটা কারুর জীবন পদ্ধতি হতে পারে। সমাজ কি এটা মেনে নেবে? আমাদের পরের প্রজন্মের কাছে এটা কি কোনও ভালো উদাহরণ?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.