পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নয় প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমন । এবার তাকে বেনজির আক্রমণ কল্যাণ ব্যানার্জীর ! তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জীর কটাক্ষ , কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঈর্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে । তিনি প্রশ্নও তোলেন নির্মলা সীতারমণ এর যোগ্যতা নিয়ে । তার কথায় অর্থমন্ত্রী ঝগড়ুটে গোছের ! তবে কল্যাণের কথাকে একেবারেই হাওয়ায় উড়িয়ে দেয়নি বিজেপি । পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে কটাক্ষ করে , কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন , “মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ঈর্ষা করেন নির্মলা সীতারমণ। এটা আমি আজ থেকে দেখছি না। গত ৭-৮ বছর ধরে দেখছি। কেন তিনি এত ঈর্ষাপরায়ণ? উনি জীবনে কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। জীবনে কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না। উনি জীবনে কোনওদিন প্রদেশের নেত্রীও হতে পারবেন না। রাজ্যসভা থেকে তাঁকে জিতিয়ে এনে রাখা হয়। জানি না কীসের কারণে। যাকে তাঁকে অর্থমন্ত্রী বলতে পারে। অন্যথায় তাঁর অর্থ বিষয়ক ব্যাপার সামলানোর সামর্থ্য নেই। ওই বিষয়ে বলার কোনও অভিজ্ঞতা নেই। একটু ঝগডুটে গোছের উনি।”
কল্যাণ ব্যানার্জীর এই মন্তব্যে , পাল্টা দিয়েছে বিজেপি । বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায় , “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কিছু বলার আগে জানতে চাই, তাঁর হাতে বোতল ছিল কি না। হাতে বোতল নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে কী করেছেন, তা আপনারা সবাই জানেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এখন অভ্যাস হয়ে গিয়েছে, তাঁর নেত্রী ও যুবরাজের মনোযোগ আকর্ষণ করা। সেই মনোযোগ আকর্ষণ করে কল্যাণ চাইছেন আগে লোকসভায় তিনি তৃণমূলের যে পদে ছিলেন, সেই পদ পাওয়া। তার জন্য তৃণমূলের অন্যরা যেভাবে প্রতিক্রিয়া দেন, তার থেকে আরও আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া দিতে হচ্ছে।”







