জেলা

নিত্য দিনের যাতায়াতকে সহজ করে তোলা তিন চাকার ব্যাটারি চালিত টোটোই এখন মাথা ব্যথার কারণ!

উত্তরের শান্ত শহর জলপাইগুড়ি এক সময় ছিল যানজট মুক্ত! কিন্তু এখন দিনে দিনে বাড়ছে টোটোর দৌরাত্ম। ক্রমশই মানুষ অসন্তুষ্ট হয়ে উঠছে এই ব্যটারি চালিত টোটোর কারণে। জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে চলছে বেশ কয়েক হাজার টোটো। আর এই টোটোর দাপটে নাজেহাল শহরবাসী। নিত্যদিন যানজট ও দুর্ঘটনা হচ্ছে বলে অভিযোগ। সমস্যার মুখে পড়তে হচ্ছে পণ্যবাহী গাড়ি গুলিকেও। একাধিক বার নিয়ম শৃঙ্খলার মধ্যে টোটো যাতায়াতের দাবি তুলেছেন চালক সহ শহরবাসী।

তিন চাকার প্যাটেলের রিক্সার বদলে ব্যাটারি চালিত টোটো আসায় একদিকে কর্মহীন ছেলেরা তাদের রুজি-রুটি উপার্জনের একটি দিক খুঁজে পেয়েছে, তা বলাই বাহুল্য। অন্যদিকে,এদিক-ওদিক যাতায়াতের জন্যে একমাত্র টোটোর ওপরই নির্ভরশীল জলপাইগুড়িবাসীর একাংশ। তিন চাকার প্যাটেল দেওয়া রিকশার এখন আর দেখা মেলে না বললেই চলে। ফলত, তারাও ঝুঁকছেন টোটো চালানোর পেশাতেই। কিন্তু, অতিরিক্ত টোটোর দাপটে রাস্তা দিয়ে হেঁটে চলাই দায় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের । অন্যান্য গাড়ি নিয়েও যাতায়াত করলেই যানজটের সম্মুখীন হতে হচ্ছে নিত্যদিন টোটোর বেলাগাম দৌরাত্মের দরুন। একদিকে মানুষের যেমন সুবিধা হচ্ছে যাতায়াতের ক্ষেত্রে, অন্যদিকে নানা অসুবিধাতেও পড়তে হচ্ছে এই টোটোর জন্য। বাড়ছে পথদুর্ঘটনার সংখ্যা। অল্পতেই যানজট লাগছে জলপাইগুড়ি শহরে। টোটোর যানজট ঠেকাতে কিংবা অবৈধ টোটোর দৌরাত্ম রুখতে তৎপর রয়েছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.