নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের হানুভূঁইয়া-
শিবরামপুর-ঘোলপুকুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির কর্মী নিয়োগ ও সদস্যপদ না দেওয়ার অভিযোগে আজ বিজেপির পক্ষ থেকে সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখানো হয়। এবং সমবায় সমিতির গেটে তালা দেওয়া হয়।, বিজেপির অভিযোগ সমবায় সমিতির কোর কমিটি অবৈধভাবে কর্মী নিয়োগ করছে টাকার বিনিময়ে। ওই কর্মী আজ নিয়োগপত্র পেয়ে কাজে যোগদান করার কথা, এই অবৈধ নিয়োগ আটকানোর জন্য বিজেপির পক্ষ থেকে এই বিক্ষোভ এবং গেটে তালা দেওয়া হয়েছে।।
উল্লেখ্য বর্তমান সময়ে এই সমিতির পরিচালন কমিটি তৃণমূল সমর্থিত। সমবায় সমিতির পরিচালন কমিটি কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি নয়।এখন দেখার যে ব্যক্তি আজকে নিয়োগপত্র পাওয়ার কথা ছিল তিনি নিয়োগপত্র পেয়ে কাজে যোগদান করেন না বিজেপির দাবি অনুযায়ী কর্মখালি সংক্রান্ত বিজ্ঞাপন দিয়ে কর্মী নিয়োগ করে এই সমবায় সমিতি। তা সময় উত্তর দেবে।






