খেলাধুলা

ফাইনালে হেরে গেলেও শীর্ষে অস্ট্রেলিয়া, টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম তিনেই নেই ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রাখল অস্ট্রেলিয়া। একদিকে যেখানে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে, অন্যদিকে ভারত র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানেই রয়ে গেল। এই নতুন র‌্যাঙ্কিং প্রকাশের পর ক্রিকেট দুনিয়ায় ফের উঠেছে চর্চা—শুধু ট্রফি জয় নয়, ধারাবাহিকতাও কি আসল চাবিকাঠি?

অস্ট্রেলিয়া গত দু’বছরে ২৬টি টেস্টে ৩২০০ পয়েন্ট সংগ্রহ করে রেটিং পেয়েছে ১২৩, যা তাদের শীর্ষে রাখার জন্য যথেষ্ট। দক্ষিণ আফ্রিকা ২২ ম্যাচে ২৫০১ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে পৌঁছেছে, রেটিং ১১৪। ইংল্যান্ড ৩৪ ম্যাচে সর্বাধিক ৩৮৩৯ পয়েন্ট পেলেও রেটিংয়ে (১১৩) পিছিয়ে গিয়ে নেমে গিয়েছে তৃতীয় স্থানে। ভারতের অবস্থান অপরিবর্তিত—২৭ টেস্টে ২৮৩৭ পয়েন্ট ও ১০৫ রেটিং নিয়ে তারা রয়েছে চার নম্বরে।

নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে পাঁচ, ছয় ও সাত নম্বরে রয়েছে। উল্লেখযোগ্য ভাবে, বাংলাদেশের অবস্থান নবম। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৪৮৭ ও রেটিং ৬২। শেষের দিকে রয়েছে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জ়িম্বাবোয়ে।

এই তালিকা স্পষ্টভাবে দেখিয়ে দিল, বড় ম্যাচে হারলেও ধারাবাহিক পারফরম্যান্সেই আধিপত্য বজায় রাখা যায়। টেস্ট র‌্যাঙ্কিং তাই শুধু ফলাফলের নয়, ধারাবাহিকতারও খতিয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.