খেলাধুলা

কানপুরে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ, প্রতিবাদের সত্ত্বেও ম্যাচ সরানো হবে না – জানাল ভারতীয় ক্রিকেটের নিয়মক সংস্থা

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কাটল। কানপুরের গ্রীন পার্কে ২৭ সেপ্টেম্বর শুরু হতে চলা এই ম্যাচ সেখান থেকে সরানো হবে না বলে জানিয়েছে বিসিসিআই-এর এক শীর্ষকর্তা। হিন্দু মহাসভার পক্ষ থেকে বাংলাদেশ দলের বিরুদ্ধে প্রতিবাদের হুমকি দেওয়ার পরও ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী কানপুরেই হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

বিসিসিআই জানিয়েছে, “আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। স্টেডিয়াম ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং দর্শকদের জন্য সুরক্ষাও নিশ্চিত করা হয়েছে। ম্যাচটি কানপুরেই হবে এবং কোনও বিকল্প ভেন্যুর কথা ভাবা হচ্ছে না।”

এদিকে, বাংলাদেশ দল ম্যাচের আগে ভারতের SG বল এর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। দলের ব্যাটসম্যান লিটন দাস জানিয়েছেন, “ভারতে খেলা SG বলের সিম কুকাবুরা বলের চেয়ে অনেক বেশি উঁচু। পুরনো SG বলের বিরুদ্ধে খেলা অনেক কঠিন।”

ভারত ও বাংলাদেশ উভয় দলই এই দুই ম্যাচের সিরিজে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে, যেখানে প্রথম ম্যাচটি আগামী সপ্তাহে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।

*ভারতের প্রথম টেস্টের দল*

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, যশ দয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.