তাজপুরে সমুদ্র বন্দরের বরাত পায় আদানি গোষ্ঠী। তবে আদানির সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্কের বিষয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, ‘দেশ কয়েকজন চালাচ্ছে। ব্যাঙ্কগুলিতে টাকা থাকছে না। একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। অথচ কিছু মানুষ প্রচুর টাকা সংগ্রহ করছেন। এলআইসি, স্টেট ব্যাঙ্ক জ়িরো হয়ে গিয়েছে। আদানি থেকে মেহুল কেন্দ্রের ভালো বন্ধু। বিজেপি সরকার শুধুমাত্র তাদের জন্য কাজ করছে।’
বিশেষভাবে উল্লেখ্য, রাজ্যেও তাজপুর বন্দরের জন্য আদানি গোষ্ঠীকে সম্মতিপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও বেশকিছু ক্ষেত্রে আদানিদের বিনিয়োগ রয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি তৃণমূল সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর সম্পর্ক নিয়েও সিপিএম ও কংগ্রেস রব তুলেছে।
গতকাল অর্থাৎ মঙ্গলবার লোকসভায় আদানি ইস্যুতে সংসদীয় তদন্তের দাবিতে সরব হয় তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দল। স্পিকার তাঁদের থামতে বললে ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন সাংসদরা। পরবর্তীতে আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি ও সংসদীয় কমিটির তদন্তের দাবিতে সংসদ থেকে ওয়াক আউট করেন তাঁরা







