দেশরাজনীতি

বাংলায় তুঙ্গে SIR বিতর্ক , এবার মুখ খুললেন অমিত শাহ

তাহলে কি সত্যিই ভোটের আগে বাংলায় SIR হবে ? এই নিয়ে একদিকে যেমন বাড়ছে রাজনৈতিক উত্তাপ , তেমনই বাড়ছে জল্পনা । আর এই গুঞ্জন চরমে উঠছে , জাতীয় নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপে । অপর দিকে বাংলার শাসক দল, SIR নিয়ে প্রতিনিয়তই আক্রমণ শানাচ্ছে বিজেপির বিরুদ্ধে । তবে এবার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে মুখ খুললেন , দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

মুখ্যমন্ত্রী এর আগেই মন্তব্য করেছেন , “এসআইআর-কে হাতিয়ার করে এনআরসি করার চক্রান্ত করা হচ্ছে।” তিনি হুশিয়ারিও দেন , SIR এ একটা কারোর নাম বাদ গেলে , তিনি দেখে নেবেন ।

এবার অমিত শাহ SIR নিয়ে বললেন , “বিহারে অনেকে একই কথা বলেছিলেন। সেখানে সবাই নথি জমা দিয়েছে। এবং নির্বাচনও হবে। বাংলাতেও তাই হবে।”

শাহের কথায় , “দেশে এই প্রথম এসআইআর হচ্ছে না। ১৯৫৩ সালে এটা শুরু হয়। অর্থাৎ রাহুল গান্ধীর ঠাকুরমার বাবার সময়ে এটা হয়েছে। এটা তাঁর ঠাকুরমার সময়ে হয়েছে। তাঁর বাবার সময়ে হয়েছে। তাঁর মায়ের সময়েও হয়েছে। এই সত্যটা হয়তো রাহুলকে কেউ বলেননি। ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর হয়। ১০, ১২ কিংবা ১৭ বছর পর অনেক ভোটারেরই হয়তো মৃত্যু হয়েছে। কাজের জন্য অন্য জায়গায় হয়তো অনেকে চলে গিয়েছেন। তাঁদের নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে।”

অমিত শাহ আরো বলেন , “ভোট ব্যাঙ্কে প্রভাব পড়বে বলেই বিরোধীরা সরব হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায়। সেখানে অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.